২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা - আরিচা মহাসড়কে সাভার বাজার বাসস্ট্যান্ডে শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে রাশেদুল (২৫) নামে এক মটর মেকানিক। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া থানার দৈপাড়া গ্রামে। তার পিতার নাম আব্দুর রশিদ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নিহতর চাচাতো ভাই আতাউর রহমান বিডিনিউজকে জানান, রাশেদুল শুক্রবার বিকালে তার সাভারের বাসায় বেড়াতে আসে। বেড়ানোর কথা বলে শনিবার সকালে সে বাসা থেকে বের হয়। এরপর সাভার বাসস্ট্যান্ডে রানা প্লাজার সামনে তার লাশ পাওয়া যায়। তার মাথা ও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

পরে ১০ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার থানার এসআই রেজাউল করিম বিডিনিউজকে জানান, নিহত রাশেদুল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি নিহত হন।