২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (্ওএনইউসিআই) কর্মরত ছয়জন বাংলাদেশী সেনা সদস্য নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 02:28 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

দুর্ঘটনায় অপর ১২ জন সেনা সদস্য গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই দুর্ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইয়ামাসুকরো থেকে সড়ক পথে আবিদজান যাত্রার সময়  গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে টায়াসালি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পতিত হলে ওই ছয়জন বাংলাদেশী সেনা সদস্য প্রাণ হারান।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতরা হচ্ছেন -- ল্যান্স কর্পোরেল এসএম মিরাজ আহমেদ (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী), ল্যান্স কর্পোরেল মো. আব্দুস সাত্তার (৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী), সৈনিক আব্দুল হালিম (২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী), সৈনিক মোহাম্মদ কামরুজ্জামান খান (৩৬ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারী), সৈনিক মোহাম্মদ শহীদ মিয়া এবং সৈনিক মোহাম্মদ  মিজানুর রহমান (২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী)।