২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ও আশুলিয়া থেকে সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামী গ্রেপ্তার

সাভার এবং আশুলিয়া থানা পুলিশ সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। সাভার থানার এস আই সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি মহল্লা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আসলামকে গ্রেপ্তার করা হয়। সে মহল্লার কবির উদ্দিনের ছেলে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

আসলাম ১৯৯৭ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

অন্যদিকে আশুলিয়া থানা পুলিশ পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে।

আশুলিয়া থানার এস আই আবু তাহের জানান, ২০০২ সালে সাভার থানায় দায়ের করা একটি চুরির মামলায় রব্বানীর ৬ মাসের সাজা হয়।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।