২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে অবসরপ্রাপ্ত পুলিশের বাড়িতে ডাকাতি, ২ লাখ টাকার মালামাল লুট

ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার সারদল পৌর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ হারুন হাওলাদারের বাড়ীতে বৃহস্পতিবার রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 04:39 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ডাকাতরা প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাত দলের হামলায় গৃহকর্তা হারুন হ্ওালাদার (৬০), তার স্ত্রী (৪৮), ভাই ফারুক (৪০) এবং ছেলে আব্দুল খালেক (৩০) আহত হয়। আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহকর্তা অবসরপ্রাপ্ত পুলিশ হারুন হাওলাদার বিডিনিউজকে জানান, বৃহস্পতিবার রাতে পৌনে ২টার দিকে  ৮/১০ সদস্যের  একটি ডাকাত দল দরজা ভেঙ্গে তার ঘরের ভেতর প্রবেশ করে। অস্ত্রের মুখে তাদের  সকলকে জিম্মি করে ডাকাতরা প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পরিবারের সদস্যরা বাধা দেয়। এসময় ডাকাত দল তাদেরকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে।

নলছিটি থানার এসআই মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছে।