রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবীর ওসমানীর জন্মবার্ষিকী পালনের আহ্বান
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর আগামী ১ সেপ্টেম্বর ৮৮ তম জন্মবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার জন্য সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
পরিষদের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে একই সঙ্গে দেশবাসীসহ সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের সর্বস্তরের কমিটিকে যথাযোগ্য মর্যাদায় জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী পালনের আহ্বান জানানো হয়।
