২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সরকারি জমি থেকে উচ্ছেদ চেষ্টা, এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ

গাজীপুর সদরের ডেগেরচালা এলাকায় খাস জমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করতে গিয়ে বৃহস্পতিবার সকালে প্রবল প্রতিরোধের মুখে জেলা প্রশাসনকে ফেরত আসতে বাধ্য হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

এ সময় পুলিশের সঙ্গে ভূমিহীনদের সংঘর্ষে ১০ জন আহত হয়।

এদের মধ্যে লোকমান (১৩) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, জয়দেবপুরের বালিয়ারা মৌজার প্রায় তিন বিঘা খাস জমি সম্প্রতি এ বি এম ছিদ্দিকুর রহমান নামে এক প্রভাবশালী ব্যক্তি গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) দফতর থেকে ইজারা গ্রহণ করেন। ইজারাকৃত জমিতে বসবাসকারী ৫০টি পরিবারকে উচ্ছেদের জন্য তিনি মামলা দায়ের করেন।

এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গাজীপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আবদুল মালেকের নেতৃত্বে পুলিশ উচ্ছেদ করতে গেলে কয়েক শ লোক বাঁধা দেয়। এ সময় লোকজন লাঠি মিছিল নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে পুলিশ ও জনতার মধ্যে কয়েক দফা ধাওয়া - পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ উচ্ছেদ না করেই ফেরত আসতে বাধ্য হয়।