চাঁপাইনবাবগঞ্জে ৭ বছরের শিশু ধর্ষিত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের ইসলামপুর - নিমগাছী গ্রামে ৭ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। মুমূর্ষ অবস্থায় শিশুটিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে প্রথম শ্রেণীর ছাত্রী ওই শিশু বড় বোনের সঙ্গে একটি মাঠে ঘাস তুলছিল। এসময় শিশুটি পানি খেতে চাইলে বড় বোন কিছু দুরে পানি আনতে যায়। এ সুযোগে একই গ্রামের আলাউদ্দিন মাকড়–র ছেলে ওবাইদুর (১৪) তাকে ধর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাত পৌণে ১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতারে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটির অপারেশন করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তাকে রক্ত দেয়া হচ্ছে। তার অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন তারা।
ভোলাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
