২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মীভূত

চট্টগ্রামের আশকার দীঘির পাড়ে মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডে কমপক্ষে আটটি ফার্নিচারের দোকান ভস্মীভূত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 09:22 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে রাত ১০ টার দিকে মদিনা ফার্নিচারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং পরপরই আশপাশের দোকানগুলোতে তা ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারেনি।

তবে দোকান মালিকরা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি।