২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ২৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশনের কাছে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকা - বাহাদুরাবাদ রুটে ২৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

জয়দেবপুর রেলওয়ে জংশন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজশাহী থেকে আগত সিল্ক সিটি ট্রেনটির যাত্রী নিয়ে সাটল ট্রেন ঢাকার উদ্দেশ্যে জয়দেবপুর স্টেশন ত্যাগের অল্প সময় পরেই দুর্ঘটনা কবলিত হয়। শাটল ট্রেনটির ইঞ্জিন ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগে সংযোগ হুক ভেঙ্গে রেল লাইনের পূর্ব পার্শ্বে লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এ সময় পেছনের বগিগুলো যথারীতি রেল লাইন ধরে এগুতে থাকে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সোহরাব হোসেন জানান, গতি কম থাকায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। তিনি আরো জানান, বুধবার রিলিফ ট্রেন এনে ইঞ্জিন উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করার পর দুপুর ২টা থেকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।