সাভারে অর্ধডজন মামলার আসামি সানি গ্রেফতার
সাভারে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ অর্ধডজন মামলার পলাতক আসামি রবিউল ইসলাম সানিকে (২৪) পুলিশ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে পৌর এলাকার নামা গেণ্ডা মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সাভার থানার এস আই আনোয়ার হোসেন বিডিনিউজকে বলেন, গ্রেফতারকৃত সানি একজন শীর্ষ সন্ত্রাসী। সে গাড়ি চোরের গডফাদার হেলালের অন্যতম সহযোগী। হেলালের সেকেন্ড ইন কমান্ড পরান গ্রেফতার হওয়ার পর সানি আত্মগোপন করেছিল। পৌর এলাকার গেণ্ডা মহল্লায় দিনে দুপুরে দুই সরকারি কর্মকর্তার বাসায় সানির নিয়ন্ত্রণে ডাকাতির ঘটনা ঘটেছে।
গ্রেফতারকৃত সানি সাভার পৌর এলাকার নামা গেণ্ডা মহল্লার হাজী বাদশা মিয়ার ছেলে।
