চাঁদপুরে ছিনতাইকালে আটক ২
চাঁদপুর শহরের পুরানবাজার - নতুনবাজার সেতু এলাকায় এক লাখ টাকা ছিনতাইকালে জনতা দুই ছিনতাইকারীকে আটক করেছে। তবে অপর ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হচ্ছেন, চট্টগ্রামের রাউজানের জাফর আহমেদ (৪০) ও কুমিল্লার চৌদ্দগ্রামের মিলন মিয়া (৪০) এবং পলাতক ছিনতাইকারীর নাম আব্দুর রব।
জানা গেছে, হাইমচর উপজেলার সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফাতেমা বেগম ইসলামী ব্যাংক চাঁদপুর শাখায় টাকা জমা দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
