২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে নিখোঁজ হওয়ার ৬ দিন পর যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা থানার মাঝিরচর এলাকায় নিখোঁজ হওয়ার ছয়দিন পরে বুধবার সকাল ৯টায় মোহাম্মদ রিপন (২৬) নামে এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 11:57 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

পুলিশ জানায়, রিপনের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার মাঝিরচর গ্রামে। তার পিতার নাম ওমেদ আলী ফকির।

পুলিশ রিপনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।