দিনাজপুরের ৫৮ টি রুটে পরিবহন ঘর্মঘট প্রত্যাহার
দিনাজপুর অঞ্চলের ৫৮টি রুটে অনির্দ্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ঘর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসকের আশ্বাসের ভিত্তিতে মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা তাদের ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর মোটর পরিবহন প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠক বসে। এতে জেলা প্রশাসক মো. তাহসিনুর রহমান আগামী ৩০ আগস্ট এই সমস্যার স্থায়ী সমাধান দেবেন বলে আশ্বাস দিলে উভয় সংগঠনের নেতৃবৃন্দ ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।
বৈঠকে জেলা মোটর পরিবহন মালিক গ্র“পের সহ সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ফেডারেশনের সহ সভাপতি মজিবুর রহমান, পরিবহন মালিক গ্রুপের সভাপতি কান্ত লাল সাহা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলু বক্তব্য রাখেন।
দিনাজপুরে বিআরটিসি ও মটর শ্রমিক ইউনিয়নের কতিপয় সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটলে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ডাকে সোমবার থেকে অর্নির্দ্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।
সভায় উভয় সংগঠনের নেতারা বলেন বিআরটিসি বাস নিয়মতান্ত্রিকভাবে এবং মহাসড়ক ছাড়া পকেট রোডে দাবী মেনে না নিলে আহুত ধর্মঘট পুনরায় শুরু করবেন বলে জানিয়েছেন।
