২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ৬৪ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বুধ ও বৃহস্পতিবার কর্মবিরতি

রাজস্ব খাতে অন্তর্ভূক্তির দাবীতে দিনাজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ দেশের ৬৪ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (ভোকেশনাল) বুধ ও বৃহস্পতিবার দুদিন কর্মবিরতি পালন করবে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

দিনাজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রমজান আলী জানান, বৃহস্পতিবারের মধ্যে দাবী আদায় না হলে ওই দিন থেকে নতুন কর্মসূচী দেয়া হবে।

১৯৯৬ সালে গেজেটের মাধ্যমে সাবেক ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোকে প্রকল্পের আওতায় নিয়ে এসে টেকনিক্যার স্কুল এন্ড কলেজে রূপান্তরিত করা হয়। সরকারী ঘোষণা অনুযায়ী এসব প্রতিষ্ঠানের জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত হওয়া কথা থাকলেও আজতক তা হয়নি।

এর প্রতিবাদে টেকনিক্যাল স্কুলের ১ হাজার ৮ শত ৯৯ জন শিক্ষক কর্মচারী বুধ ও বৃহস্পতিবার দুদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি পালন করবে।