সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের পরিবর্তিত তারিখ ২৮ আগস্ট
ফরিদপুরের সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার বাদীর সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ২৮ আগস্ট পুন:নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার দ্রুতবিচার ট্রাইব্যুনাল - ১ এর বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে মামলার বাদী দৈনিক সমকালের ফরিদপুর প্রতিনিধি মো. হাসান উজ্জামানের নির্ধারিত সাক্ষ্য গ্রহণ হয়নি। আদালত পরবর্তী তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করেছেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আবদুল লতিফ তালুকদার জানান, বাদী সাক্ষ্য দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নন এই মর্মে আবেদন জানালে আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এ মামলায় গত ১৫ আগস্ট ১০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।
গত বছরের ১৭ নভেম্বর সাংবাদিক গৌতম দাসকে সমকালের ফরিদপুর ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
