২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকার লিয়াকত হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু

পুরান ঢাকার চাঞ্চল্যকর গাজী লিয়াকত হত্যা মামলায় শাহ আলম বাবু ওরফে সুন্দর বাবুর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সুন্দর বাবুর আইনজীবী শম রেজাউল করিম ২১ আগস্ট আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আইনজীবী রেজাউল করিম বাবুকে নির্দোষ বলে দাবি করেন।

তিনি আদালতে এজাহার, অভিযোগপত্র ও সাক্ষ্য বিশ্লেষণ করে বলেন, মামলায় বাবুকে ‘সুন্দর বাবু’ নামে অভিহিত করা হলেও কোনো সাক্ষীই তাকে হত্যাকারী হিসেবে শনাক্ত করেনি। বরং প্রত্যক্ষদর্শী সাক্ষীরা বলেছেন, আদালতে দাঁড়ানো আসামি শাহ আলম বাবু প্রকৃত আসামি ‘সুন্দর বাবু’ নন। এরপরও তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী আরো নিবেদন করেন, তদন্ত কর্মকর্তা বাবুকে কিভাবে এই মামলায় ‘সুন্দর বাবু’ হিসেবে উল্লেখ করেছেন তার কোনো প্রমাণ নেই, যা রহস্যজনক। তবু বিজ্ঞ বিচারক সাক্ষ্য প্রমাণ ছাড়াই মৃত্যুদণ্ডাদেশের মতো সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন।

মঙ্গলবার আবারো এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।