ফরিদপুরে ৭০৭ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার
ফরিদপুর শহরের রাজবাড়ী মোড় থেকে সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রায় পৌনে দুই লক্ষ টাকা মূল্যের ৭০৭ বোতল ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস আটক করেছে।
এসময় মাইক্রোবাসের চালকসহ অপর দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোলায়মানের নেতৃত্বে একটি দল বিকেল সাড়ে তিনটার দিকে এই অভিযান চালায়। আটককৃত মাইক্রোবাসে (ঢাকা-মেট্রো-ভ-১১-৪৫৩৪) থাকা একটি ব্যাগ থেকে এসময় ৭০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ফেনসিডিলের মুল্য প্রায় ২ লাখ টাকা বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়।
গ্রেপ্তারকৃতরা হলো মো. মামুন (২৪), রনি ওরফে হাসান (২১) এবং মঞ্জুর রহমান।
এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
