২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের ৫২ রুটে অনির্দ্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু

দিনাজপুর অঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে দিনাজপুরের ৫২টি রুটে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের কতিপয় সদস্যের ওপর হামলার ঘটনায় দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের ডাকে এই ধর্মঘট শুরু হয়।

আকস্মিক এই পরিবহন ধর্মঘটের কারণে সোমবার থেকে ঢাকার নাইট কোচগুলো দিনাজপুর ছেড়ে যায়নি। পূর্ব ঘোষণা ছাড়াই এ ধর্মঘটের ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

জানা গেছে, বিআরটিসি বাস নিয়ম মেনে না চলায় শ্রমিকরা ক্ষুব্ধ হন এবং হামলার ঘটনা ঘটে।

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলু বিডিনিউজকে জানান, দীর্ঘদিন ধরে সরকারি নির্দেশ ছাড়াই অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন রুটে বিআরটিসির বাস চলাচল করছে। বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও বিআরটিসির কর্মকর্তারা এ বিষয়ে ভ্রƒক্ষেপ করছেন না। বিআরটিসি ও মালিকদের এই দ্বন্দ্বের সূত্র ধরেই রোববার দুপুর ২টায়  বিআরটিসির ক্যাডাররা শ্রমিকদের ওপর হামলা চালায়। এই হামলার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বাস, মিনিবাস চালাতে অস্বীকৃতি জানালে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।                     

সেলু আরো বলেন, এ ধর্মঘটের আওতায় ঢাকাগামীসহ দূরপাল্লার সকল কোচ চলাচল বন্ধ থাকবে।