২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতাহাতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর হলের সিট বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ছাত্রীর মধ্যে মারামারির পর হল কর্তৃপক্ষ তাদের সিট বাতিল করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জানা গেছে, ফজিলাতুন্নেছা মুজিব হলে রোববার রাত সাড়ে ১১ টায় ২০১ নম্বর রুমে দু’জন ছাত্রী একে অপরকে ব্যঙ্গ করার এক পর্যায়ে হাতাহাতি করে। এরা হলেন ইংরেজী বিভাগের মাস্টার্সের ছাত্রী নুসরাত আক্তার এবং অপরজন চতুর্থ বর্ষের ছাত্রী ফারহানা আফসানা চৌধুরী। একজন অপরজনকে ব্যঙ্গ করার এক পর্যায়ে মাস্টার্সের ছাত্রী নুসরাত আক্তার ফারহানার গায়ে হাত তোলে। এরপর ওই ছাত্রীও তার গায়ে হাত তোলে। এ সময় আবাসিক শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন। কিন্তু ফারহানা উপস্থিত আবাসিক শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করে। সে নুসরাত আক্তারকে হল থেকে বের করে না দিলে হল প্রশাসনকে দেখে নেওয়ার হুমকি দেয়।

রাত দেড়টায় হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং আবাসিক শিক্ষকরা এক জরুরি বৈঠকের মাধ্যমে উভয়ের হলের সিট বাতিল করে দেন। সোমবার তারা হল ত্যাগ করে।

এ ব্যাপারে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বলেন, ছাত্রীদের মধ্যে যদি এ ব্যাপারে বিন্দুমাত্র ও লজ্জা থাকতো তাহলে তারা আবাসিক শিক্ষিকাদের কাছে ক্ষমা চাইতো। তাহলে তাদের বিষয়টিও বিবেচনা করা যেত। কিন্তু তারা খুবই এগ্রেসিভ। তাই এ রকম সিদ্ধান্ত নিতে হল প্রশাসন বাধ্য হয়েছে।