২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সোমবার ভোররাতে গণপিটুনিতে রিপন (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে। সুড়াপাড়া এলাকার বারইপাড় দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 04:05 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার গভীর রাতে ৮/১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল মালয়েশিয়া প্রবাসী রহিমুদ্দিনের বাড়িতে ডাকাতির জন্য প্রবেশ করে।

এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে ডাকাত বলে মাইকিং করতে থাকে এবং ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় উত্তেজিত জনতার বেদম মারধরে রিপন নামে এক ডাকাত গুরুতর আহত হয় ও পরে ভোররাতে মারা যায়।

পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।