নরসিংদীতে রায়পুরায় পোল্ট্রি ব্যবসায়ী খুন
নরসিংদীর রায়পুরায় সন্ত্রাসীরা এমদাদ হোসেন (৪৮) নামে একজন পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে।
পুলিশ জানায়, একই সঙ্গে তারা ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত করে ওই ব্যবসায়ীর স্ত্রী পান্না বেগমকে (৪০)। উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর গ্রামে রোববার রাতে ব্যবসায়ীর নিজ বাসভবনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
ওই ঘটনার প্রত্যক্ষদর্শী শিশুপুত্র সায়েদ (৬) ও কন্যা ইমার (৮) আর্তচিৎকার প্রতিবেশীরা এগিয়ে আসলে হত্যাকারীরা পালিয়ে যায়।
পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আহত পান্না বেগমকে প্রথমে ভৈরব হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
