ভূটানের রাজার কাছে বাংলাদেশী রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
ভুটানে নবনিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত একেএম আতিকুর রহমান শনিবার সেদেশের রাজা জিগমে সিংগে ওয়াংচুকের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
এ সময় রাজা ওয়াংচুক বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছ্ াজানান এবং অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বর্তমান সরকারের অজর্নের প্রশংসা করেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজা ওয়াংচুক দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সম্পর্কের প্রতি গভীর সন্তুষ্ট প্রকাশ করেন। তিনি আরো বলেন, ২০০৮ সালে তার অবসরের পর যুবরাজ জিগমে কেহসার নামগিয়েত ভূটানের সিংহাসনে আরোহণ করবেন।
