শ্রীলঙ্কার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ
দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের লক্ষ্যে ঢাকা ও কলম্বোর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দর রাজাপাক্সে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কায় নবনিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার শাহাদাত হোসেন সেদেশের রাষ্ট্রপতির কার্যালয়ে তার পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি একথা বলেন।
রাষ্ট্রপতি বাংলাদেশের হাইকমিশনারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রপতি রাজাপাকসে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিরাজ চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।
