বরিশাল ঝিনাইদহ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পৃথক সড়ক দূর্ঘটনায় বরিশাল, গাইবান্ধা ও ঝিনাইদহে তিন ব্যক্তি নিহত হয়েছে।
বরিশাল থেকে বিডিনিউজ প্রতিনিধি জানান, বরিশাল- ঢাকা মহাসড়কের কাশিপুরের গাড়ুয়ার নামক স্থানে এক দুর্ঘটনায় অপসোনিন গ্লোবাল কোং এর কর্মচারী মিজানুর রহমান কামরুল (৪০) নিহত ও সেনাবাহিনীর ছয় সদস্য আহত হন। আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে যশোর সেনানিবাস ৯ ডিভিশনের (৫৫) ব্যাটালিয়ন ১৬০ সদস্য টিম বরিশালের ভোলায় ভিজিএফ কার্ড বিতরণ করার জন্য যাচ্ছিল। দুপুর সাড়ে ১২ দিকে গাড়ি নগরীর গাড়য়ার নামক স্থানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপসোনিন এর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অপসোনিন এর মিজানুর রহমান কামরুল এবং সেনা লেফটেন্যান্ট রেজোয়ান, সৈনিক রমজান, মাহমুদ, জাহাঙ্গীর, রেজাউল মারাতœক আহত হন। দ্রুত তাদের হাসপাতালে নেবার পর কর্তব্যরত ডাক্তার কামরুলকে মৃত ঘোষণা করেন। সেনাসদস্য রেজোয়ান, রমজান ও মাহমুদের অবস্থা আশংকাজনক। নিহত কামরুলের পিতার নাম সৈয়দ শামসুল আলম।
এদিকে গাইবান্ধার বিডিনিউজ প্রতিনিধি জানান, সকালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে ঝিনাইদহ সদরের ঘোড়াশাল গ্রামের ইজ্জত আলীর ছেলে রিপন হোসেন (১৫) নিহত হয়।
মাইক্রোবাসের সহকারী রিপন কালিগঞ্জ বাসষ্ট্যান্ডে গাড়ি পরিস্কার করার সময় একটি চলন্ত বাস তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয় এবং মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
বিডিনিউজের ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঢাকা - দিনাজপুর মহাসড়কে সাদুল্যাপুর উপজেলার ধাপের হাটে রংপুর থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে খলিল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয় এবং পাঁচজন পথচারী আহত হয়।
