খুলনায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি
বিএনপির স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্পিকার অ্যাডভোকেট শেখ রাজ্জাক আলীকে কাফনের কাপড় পাঠিয়ে কে বা কারা হত্যার হুমকি দিয়েছে। তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার শেখ রাজ্জাক আলীর খুলনা মহানগরীর ফারাজী পাড়ার নিজ বাসভবনে তার নামে ডাকযোগে একটি চিঠি আসে। এতে সাদা কাফনের একটি টুকরা পাঠিয়ে তাকে হুমকি দিয়ে বলা হয়, ‘আপনি খুলনা - ২ আসন থেকে নির্বাচন করলে ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান চঞ্চল ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমামের মত তার পরিণতি হবে।”
উল্লেখ্য, ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান চঞ্চল ও মঞ্জুরুল ইমাম সন্ত্রাসীদের গুলি ও বোমায় নিহত হন।
