বিদ্যুৎ খাত সংস্কার: সরকারি হস্তক্ষেপ নিয়ে বিশেষজ্ঞ ও সরকারি মহলে বিরোধিতা
বিদ্যুৎ খাতের সংস্কারের সময় এবং সংস্কারের পরে সরকারি হস্তক্ষেপ থাকলে এই খাতে দুর্নীতি বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে অভিমত ব্যক্ত করেছেন বিদ্যুৎ বিশেষজ্ঞরা।
তবে সরকার তাদের এ মতামত প্রত্যাখ্যান করে বলেছে, সরকারের ভূমিকা না থাকলে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হবে।
বিশেষজ্ঞদের অপর একটি দল সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করে বলেছেন, সরকারি প্রতিষ্ঠানকে বেরসকারি প্রতিষ্ঠানে রূপান্তর এবং হোল্ডিং কোম্পানিতে রূপান্তরিত করার কাজটি হবে ‘ঝুঁকিপূর্ণ’।
চট্টগ্রাম বিআইটির অধ্যাপক শামসুল আলম বলেন, বেসরকারি মালিকানা হতে হবে শতভাগ বেরসকারি এবং সরকারি মালিকানা হওয়া উচিত শতভাগ সরকারি।
অধ্যাপক আলম অন্যান্য বিদ্যুৎ বিশেষজ্ঞদের সাথে একমত পোষণ করে বিডিনিউজকে বলেন, সরকারের হস্তক্ষেপ সত্যিকারের কোনও পরিবর্তন বয়ে আনবে না। তথাকথিত সংস্কারের ফলেও ঘটনা একই --থাকবে।
সমস্যাগ্রস্ত বিদ্যুৎ খাত এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সরকারের জড়িত থাকা সত্ত্বেও বছরের পর ধরে প্রচুর সিস্টেম লস, দুর্নীতি ও অব্যবস্থাপনা চলে আসছে। নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এ খাতটি শক্তিশালী হওয়া প্রয়োজন বলে বিশেষজ্ঞরা জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার তাদের এ মতামতের বিরোধিতা করে বলেন, এ খাতে বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও ভোক্তারা ন্যায্য মূল্যে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। সরকারের ভূমিকা না থাকলে এটি অসম্ভব হতো না।
বিদ্যুৎ খাতের বেসরকারিকরণ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ যতদিন জাপান, যুক্তরাজ্য বা অন্যান্য উন্নত দেশের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী না হচ্ছে ততদিন এ খাত সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত।
ন্যায্য মূল্যে ভোক্তাদের বিদ্যুৎ সুবিধা দেওয়ার বিষয়টি প্রধান বিবেচ্য হওয়া উচিত বলে মন্ত্রী জানান। এরপরে বিদ্যুৎ উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত অর্থনৈতিক সুবিধার বিষয়টি দেখা উচিত বলে তিনি জানান।
বিদ্যুৎ খাতে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য একটি জাতীয় অনুসন্ধান কমিটি গঠনের পর এ খাত থেকে সরকারি সদস্যদের প্রত্যাহারের ব্যাপারে প্রস্তাব করেন বিশেষজ্ঞরা।
বিকল্প হিসেবে কমিটি গঠনের ক্ষেত্রে বিরোধী দলের সদস্যদেরও রাখার ব্যাপারে তারা প্রস্তাব করেন।
বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশল সমিতি সদস্যরা এক কর্মসূচিতে একই অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেছেন সরকারের হস্তক্ষেপের ফলে বিদ্যুৎ খাতের উন্নয়ন ব্যাহত হবে।
বিদ্যুৎ খাতে কাজ করার জন্য আমন্ত্রিত অতিথি আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক সদরুল উলা বলেন, সরকারি থেকে একটি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে নিয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ।
তিনি বলেন, বিশ্বের কোথাও এ ধরনের পরিবর্তনের ফলে সাফল্যের কোনও নজির কোনও নজির নেই। তবে এ ধরনের উদ্যোগ যে বিপর্যয়কর অবসান বয়ে আনে তেমন দৃষ্টান্ত বিশ্বে আছে।
সদরুল উলা বলেন, সংস্কারের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতের নির্ধারিত লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ অর্জন করা সম্ভব না হলে সেটি হবে একটি ব্যর্থতার ঘটনামাত্র।
