২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে একটি বাড়ির দারোয়ানকে জবাই করে হত্যা

রাজধানীর মোহাম্মদপুরে মেট্রোপলিটন হাউজিংয়ে শনিবার রাতে মজিবুর রহমান (৪০) নামে একজন খুন হয়েছেন। তিনি ১/৭ বাবর রোডের বাড়ির দারোয়ান ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 04:09 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

পুলিশ জানায়, মোহাম্মদপুর থানা পুলিশ রোববার সকাল পৌনে ৭ টার দিকে নীচতলার গার্ড রুমের খাটের ওপর থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়েছে। তার বাম কানে সামান্য কাটা রয়েছে। তবে হত্যাকান্ডের কারণ জানা যায়নি।

জানা গেছে এক বছর ধরে মজিবুর রহমান মেট্রেপলিটন হাউজিংয়ে চাকরি করছিলেন।

মজিবুর রহমানের গ্রামের বাড়ি বরিশাল বিভাগের বাকেরগঞ্জ জেলার রূপসী গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল কামী।

এ ব্যাপারে মোহম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।