পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডে কর্মবিরতি
বরিশাল শিক্ষা বোর্ডে পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে কর্মচারিরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে বরিশাল শিক্ষাবোর্ডে অচলাবস্থা বিরাজ করছে
বরিশাল শিক্ষা বোর্ড কর্মচারি সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামুল হক বিডিনিউজকে জানান, গত বছরের নভেম্বর থেকে তারা পদোন্নতির জন্য কর্তৃপক্ষের কাছে তালিকা তৈরির অনুরোধ জানিয়ে আসছেন। কিন্তু দীর্ঘ নয় মাসেও এই সমস্যার সমাধান হয়নি। তাই বোর্ডের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৭৩ জন কর্মচারি অনিদ্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ শফিকুর রহমান বিডিনিউজকে জানান, চেয়ারম্যান জরুরি কাজে বাইরে থাকায় আগামী মঙ্গলবারের মধ্যে সমস্যার সমাধান সম্ভব নয়। তবে পদোন্নতির তালিকা অচিরেই প্রকাশ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
