২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের নির্দেশ উপেক্ষা করে পুলিশের সহযোগিতায় বাড়ি দখল

আদালতের নির্দেশ উপেক্ষা করে পুলিশের সহযোগিতায় মোহাম্মদপুরের একটি বাড়ি দখল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 02:15 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বংশ পরম্পরায় ৮০ বছর যাবত বাড়িতে বসবাসকারী মো. ফকির চাঁন এবং মিয়া চাঁন এক সংবাদ সম্মেলনে একথা বলেন। রোববার ক্রাইম রির্পোটার্স অ্যাসোসিয়েশনের মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেকেন্ড অফিসার গিয়াস এবং মজিবর রহমনের সহযোগিতায় নুর মোহাম্মদ  কথিত নিলামের কথা বলে বাড়িটি দখল করে। কিন্তু এ বাড়ি বন্ধক রখে কখনোই কোনো ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়নি।

সম্মেলনে আরও জানানো হয়, বিষয়টি সুরাহার জন্য আদালতের সহযোগিতা কামনা করলে আদালত মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার এ বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেন।