২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর রামপুরা এলাকায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2006, 10:01 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে বেপরোয়া গতির একটি বাস ওই যুবককে ধাক্কা দেয়।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।