২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার লেকগুলোর দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন

রাজধানীর গুলশান লেকসহ সকল লেকের দূষণ বন্ধের দাবিতে ‘পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)’ শাহবাগের চারুকলা ইন্সটিটিউটের সামনে শনিবার মানববন্ধন ও সমাবেশে পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 05:45 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সংগঠনের আহ্বায়ক আবু নাসের খান সমাবেশে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে পবার সংগঠক নাজিম উদ্দিন, জাবের আহমেদ পলাশ, হাজী শেখ আনছার আলী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, হোসেন আরজু, পিস্ এর মহাসচিব ইফমা হোসেন এবং ইউয়ানুল আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশের সকল জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাজধানীর লেকগুলোর সৌন্দর্য নষ্ট হচ্ছে তো বটেই, এমনকি শিল্প বর্জ্য ও নানান ধরণের আবর্জনা প্রতিনিয়ত দূষিত করে চলেছে লেকের পানি।