২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ এর গুলিবর্ষণের প্রতিবাদে সিএলএনবি ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে

সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিবর্ষণ এবং বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের বক্তব্যের প্রতিবাদে রোববার স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থার জোট (সিএলএনবি) চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 05:20 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ভারতীয় বাহিনীর আগ্রাসনমূলক কর্মকান্ড এবং ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্যের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে অ্যাসোসিয়েশন ওই কর্মসূচি পালন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে বিজেপি সভাপতি রাজনাথ সিং বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযানের আহ্বান জানান।

জোটের উদ্যোগে চট্টগ্রাম শহীদ মিনারে সমাবেশ শেষে বিকাল চারটায় একটি মিছিল ভারতীয় ডেপুটি হাইকমিশনের উদ্দেশ্যে রওনা হবে।