২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার সুজানগরে পুলিশের সঙ্গে চরমপন্থীদের বন্দুকযুদ্ধে নিহত ১১, আহত পুলিশসহ শতাধিক, অস্ত্রসহ গ্রেপ্তার ৫০

পাবনার সুজানগরের প্রত্যন্ত এলাকায় আজ বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১১ জন চরমপন্থী নিহত হয়েছে। এসময় পুলিশসহ শতাধিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 01:31 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ৫০ চরমপন্থীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

পাবনার পুলিশ সুপার সৈয়দ আব্দুল্লাহেল বাকী জানান, সকালে সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের প্রত্যন্ত বাদাই গ্রামে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের এক গোপন সভা চলছিল। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চরমপন্থীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কমপক্ষে ১১ জন নিহত এবং ১০ পুলিশসহ শতাধিক আহত হয়।

বর্তমানে পুলিশ সুপার ও র‌্যাব কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।