পাবনার সুজানগরে পুলিশের সঙ্গে চরমপন্থীদের বন্দুকযুদ্ধ, নিহত ৬, আহত পুলিশসহ শতাধিক, অস্ত্রসহ ২০ গ্রেপ্তার
পাবনার সুজানগরের প্রত্যন্ত এলাকায় আজ বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ছয় চরমপন্থী নিহত হয়েছে। এসময় পুলিশসহ শতাধিক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ২০ চরমপন্থীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
পাবনার পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী জানান, সকালে সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের প্রত্যন্ত বাদাই গ্রামে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্যদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত এবং ১০জন পুলিশসহ শতাধিক আহত হয়।
বর্তমানে পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
