ভোলায় পৃথক দুটি ঘটনায় নিহত ২, গ্রেপ্তার ৪
ভোলা সদর উপজেলার ধানিয়া ইউনিয়নের তুলাতুলি বেড়ীবাধে বুধবার এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম ইসমাইল (৪৫)। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই মহিলাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ভোলার ধানিয়া স্লুইস গেইট বেড়ী বাঁধে ইসমাইলের ধানক্ষেতে জলিলের হাঁস ঢুকে পড়লে তিনি ক্ষিপ্ত হয়ে হাঁস খোয়ারে দিয়ে আসেন। এ ঘটনায় জলিল উত্তেজিত হয়ে লোকজন নিয়ে ইসমাইলকে বেদম মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে অপর এক ঘটনায় ভোলা চর ফ্যাশনের কলমি ইউনিয়নের পাতিলার খাল থেকে পুলিশ নয়ন(৪০)নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা করেছে। পুলিশ তার মৃত্যুর কারণ জানাতে পারেনি।
