২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির স্বপক্ষে নীলিমা কর্মসূচি অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ বিগত বছরগুলোতে গ্রেনেড ও বোমা হামলায় নিহত সকল হত্যাকাণ্ডের জাতিসংঘ তদন্ত কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে কিবরিয়া পরিবারের ‘শান্তির স্বপক্ষে নীলিমা’ শীর্ষক ধারাবাহিক মানববন্ধন কর্মসূচির পরবর্তী মানববন্ধন ১৭ আগস্ট ২০০৬ বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের কাছে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

মানববন্ধন কর্মসূচিতে কিবরিয়া-পত্নী বেগম আসমা কিবরিয়া, পুত্র ড. রেজা কিবরিয়াসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।