২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৫

নরসিংদী শহরের খাটেহারা এলাকায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক বাসের চালক নিহত ও হেলপারসহ পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় নরসিংদী-ঢাকা সড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2006, 03:12 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

নিহতের নাম সুমন মিয়া (২৫)।

জানা যায়, সকালে পুবাইল পরিবহনের যাত্রীবাহী বাস (পাবনা ব-৪৩৩) সিরিয়াল নেওয়ার জন্য পাঁচদোনা থেকে নরসিংদী বাসস্ট্যান্ডে যাবার পথে খাটাইল নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাস চালক মারা যায়। বাসের হেলপারসহ পাঁচজন আহত হয়। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।