২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ১২ লাখ টাকার মালামাল ভস্মিভূত

চাঁদপুর সদর উপজেলার সকদি রামপুর বাজারে বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীর পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁদপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

জানা যায়, রামপুর বাজারে আগুন লাগলে খবর পেয়ে রাত দেড়টায় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর কর্মীরা ক্ষতিগ্রস্ত দোকান থেকে সাত/আট লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।