২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: খুচরা বিক্রেতারা দায়ী নয়

খুচরা বিক্রেতা নয়, পাইকারি বিক্রেতা ও আমদানিকারকরাই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির জন্য দায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সম্প্রতি পরিচালিত এক জরিপে এ তথ্য জানা যায়, পাইকারী ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণীর আমদানিকারকদের সাথে জোট বেধে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে থাকে।

এর আগে পাইকারি বিক্রেতা ও আমদানিকারকরা অভিযোগ করেছিলেন, খুচরা বিক্রেতারাই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করেন।

বৃহস্পতিবার এই প্রতিবেদক রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখতে পান, পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্যের পার্থক্য খুব কম হলেও আমদানি ও পাইকারি বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য অনেক।

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে সয়াবিন, মুসর ডাল, ছোলা, শুকনা মরিচ, চিনি এসব জিনিসের আমদানি ও পাইকারি মূল্যের মধ্যে পার্থক্য প্রতি কেজিতে ৫ থেকে ২৫ টাকা। যেখানে পাইকারি ও খুচরা মূল্যের মধ্যে পার্থক্য প্রতি কেজিতে ৫০ পয়সা থেকে এক টাকা।

সয়াবিন তেল আমদানিকারকরা বিক্রয় করছেন প্রতি লিটার ৫১ টাকা থেকে ৫১ দশমিক ২৫ টাকায়। তাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রেতারা বিক্রি করছেন প্রতি লিটার ৫৭ থেকে ৫৮ টাকায়। কিন্তু এর খুচরা মূল্য হচ্ছে প্রতি লিটার ৫৮ থেকে ৬০ টাকা।

ছোলা বিক্রির ক্ষেত্রে দেখা যায়, আমদানিকারকরা বিক্রয় করছেন প্রতি কেজি ছোলা ৫২ টাকা থেকে ৫৩ টাকায়। তাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রেতারা ছাড়ছেন প্রতি লিটার ৫৬ থেকে ৫৭ টাকায়। এর খুচরা মূল্য হচ্ছে প্রতি লিটার ৫৭ থেকে ৫৮ টাকা।

শুকনা মরিচের ক্ষেত্রে আমদানিকারকরা বিক্রয় করছেন প্রতি কেজি ৯৫ থেকে ৯৭ টাকা। তাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রেতারা ছাড়ছেন প্রতি  কেজি ১১৫ টাকায় যার খুচরা মূল্য হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১২৫ টাকা।