বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ২৫ আগস্ট
আগামী ২৫ ও ২৬ আগস্ট বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের দুই দিনব্যাপী এক বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে।
ঢাকা, আগস্ট ১০ (বিডি নিউজ)- বৈঠকে দুই দেশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বেসামরিক বাংলাদেশীদের হত্যার সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি ঢাকা উত্থাপন করবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর হিসাব মতে, বাংলাদেশী নাগরিকদের ওপর বিএসএফের একের পর এক হামলায় গত ছয় মাসে ৩০ জনেরও বেশি প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ১৯ বাংলাদেশীকে দিন-দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়াও বহু লোক ইতিমধ্যে আহত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দুই স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন এবং ভিকে দু¹াল নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।
বৈঠকে নিরাপত্তা ইস্যু, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন, অবৈধ অভিবাসী সমস্যা, বন্দিবিনিময় চুক্তি এবং আন্তঃসীমান্ত অপরাধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
