এবার উপসচিব ও সমমর্যাদার পদে রদবদল
সংস্থাপন মন্ত্রণালয় বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের দুইজন উপসচিবের পদে রদবদল করেছে। মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়।
কমিশন সচিবালয়ের উপসচিব কাজী আব্দুল গণিকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে এবং মোহাম্মদ আবু হোসাইনকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
কমিশন সচিবালয়ের উপসচিবের ওই দুটি শূণ্য পদে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদ আহমেদ ভূঁঞা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব মোহাম্মদ কামালউদ্দিনকে বসানো হয়েছে।
এ ছাড়াও বুধবার অন্য এক প্রজ্ঞাপনের মাধ্যমে পাঁচজন উপ-সচিব ও সমমর্যাদার কমর্কতার পদে রদবদল করা হয়।
এতে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি- উপসচিব) শামসুদ্দিন আহমেদ ভূঁইয়াকে একই মন্ত্রণালয়ে, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক জহিরউদ্দিন বাবরকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে, ওএসডি উপসচিব জাকির হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এবং ওএসডি উপসচিব বেগম হাসনুর নাহারকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলী করা হয়েছে।
অন্যদিকে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুল আমিনকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
