পারমাণবিক শক্তি নয়, নবায়নযোগ্য জ্বালানিকে স্বাগত জানালেন বিশেষজ্ঞরা
পারমাণবিক শক্তি নয় বরং বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনও দেশের নবায়নযোগ্য জ্বালানিকে স্বাগত জানানো উচিত। নিরাপত্তার কথা বিবেচনা করেই বিজ্ঞানীরা পারমাণবিক শক্তিকে সমর্র্থন করেন না।
মঙ্গলবার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জ্বালানি ও পরিবেশ কর্মসূচি কমিটি আয়োজিত ‘সৌর বিপ্লব: বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি সুবিধা’ শীর্ষক এক সেমিনারে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সেমিনারে জ্বালানি বিশেষজ্ঞ ড. সাজেদ কামাল বলেন, পারমাণবিক শক্তি বৈজ্ঞানিক নয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, যদিও বলা হয়ে থাকে যে পারমাণবিক শক্তি বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ার কারণ হতে পারে না, কিন্তু উদ্যোক্তারা কখনোই পারমাণবিক বর্জ্য, দুর্ঘটনা ও অস্ত্র উন্নয়ন সম্পর্কে কিছু বলেন না।
তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অজুহাত আসলে খোঁড়া অজুহাত মাত্র।
বাপা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আন্তর্জাতিক সংগঠন ও দাতা সংস্থাগুলোর কোনও আগ্রহ নেই। তাদের লাভ জড়িত থাকায় দেশের প্রাকৃতিক সম্পদের ব্যাপারেই তাদের আগ্রহ বেশী।
