২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে র‌্যাবের অভিযান: ১ টি এম-১৬ রাইফেল এবং তিন শতাধিক রাউন্ড গুলি উদ্ধার

চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ সদস্যরা সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ফটিকছড়ি উপজেলা থেকে তিনটি ম্যাগজিনসহ যুক্তরাষ্ট্রে তৈরি একটি এম-১৬ রাইফেল এবং এর ৩শ’ ৭৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

র‌্যাব সূত্র জানায়, কুখ্যাত শিবির ক্যাডার নাসিরের সহযোগীরা উপজেলার নারায়ণহাট ইউনিয়নের চরেরখিল গ্রামে মাটির নীচে ওই আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি লুকিয়ে রেখেছিল।

এর আগে গ্রেপ্তারকৃত সন্ত্রাসী জামাল, তুহিন ও নাসিরের জবানবন্দি অনুযায়ী র‌্যাবের একটি দল ওই এলাকায় ব্যাপক অভিযান চালায় এবং দেড় ফুট মাটির নীচে পলিথিনে মোড়ানো অবস্থায় এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে বলে র‌্যাব জানায়।

পরে র‌্যাব সদস্যরা দুটি পরিত্যক্ত খামারে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি মামলা হয়েছে।