২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারিদের তিন দিনব্যাপী প্রতীক অনশনের প্রথম দিন পালন

সরকারি উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা চাকরি রাজস্ব খাতভুক্ত করার দাবিতে সোমবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় চত্বরে তিন দিনব্যাপী প্রতীক অনশনের প্রথম দিন অতিবাহিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

পরিষদ কর্মসূচির প্রথম দিন সোমবার সকাল সাড়ে ৮ টা থেকে ১০ টা পর্যন্ত প্রতীক অনশন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচিকে (পদাবিক) অনতিবিলম্বে জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তর, জাতীয় বেতন স্কেল ২০০৫ অনতিবিলম্বে বাস্তবায়ন, পদাবিককে ১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি হিসেবে বিবেচনা এবং একটি মাত্র এসআরও জারি করে ১৯৯৭ থেকে শুরু হওয়া উন্নয়ন প্রকল্পের জনবলকে রাজস্ব বাজেটে স্থানান্তরের দাবি জানানো হয়।

বাংলাদেশ সরকারি উন্নয়ন প্রকল্প কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদভুক্ত পদাবিক’র কেন্দ্রীয় সংগঠন ‘পদাবিক কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদ’র উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহম্মদ মুয়ীনউদ্দিন।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি উন্নয়ন প্রকল্প কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ সভাপতি মুন্সী মুস্তাফিজুর রহমান, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলীমুল বাহার ও বিআরডিবির ইউনিট সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিজু।