মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২
ঢাকা-মাওয়া সড়কের লৌহজংয়ের চাঁন মার্কেটের সামনে শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে।
আহতদের একজনের নাম বাবু (১৬)। সে মৌছা গ্রামের হাসেম মিয়ার ছেলে। আহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে বরিশালগামী সার্বিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা চ-৪৭২৪) একটি রিক্সাকে ধাক্কা দিলে রিক্সাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে রিক্সা আরোহী বাবু এবং রিক্সাচালক গুরুতর আহত হয়।
বাবুকে মুমূষর্ু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং রিক্সাচালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এ দুর্ঘটনাকে কেন্দ্র করে ১৫ মিনিট মহাসড়কটিতে যান চলাচল বিঘিœত হয়। এতে যানযট সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পুলিশ বাসটি আটক করলেও বাস চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
