২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৪৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার: গ্রেফতার ১

সাভার উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী এলাকা থেকে পুলিশ বৃহস্পতিবার রাতে ৪৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ একজন মহিলাকে আটক করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

আটককৃতের নাম মাজেদা বেগম (৫০)। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিতলমারী গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী।

পুলিশ ও গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে সাভার তেতুঁলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী এলাকার কুটু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চাটাইয়ের মধ্যে থেকে ৪৩৭ বোতল ফেন্সিডিলসহ মহিলাকে আটক করা হয়।

এ সময় আটককৃত মহিলার ছেলে মমিন (৩১) ও তার সহযোগী জিহাদ (৩০) পালিয়ে যায়।

এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।