২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে মৃত ব্যক্তির নামে ওয়ারেন্ট!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৃত ব্যক্তির নামে এক বছর আগের একটি হত্যা মামলায় গ্রেফতারী ও ক্রোক পরোয়ানা জারি করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 08:23 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

উপজেলার চরফকিরা ইউনিয়নের কোরবান আলীর ছেলে মৃত কামাল উদ্দিনের বিরুদ্ধে জেলা জজ আদালত বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করা হয়।

চরফকিরা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড কমিশনার সাইফুল ইসলাম সোহাগ বিডিনিউজকে জানান, উল্লেখিত কামাল গত বছর ৮ আগস্ট মারা গেছেন।