২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে গণপিটুনিতে দুই ডাকাত নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বাঞ্চারামপুর এলাকায় শুক্রবার সকালে গণপিটুনিতে অভিযুক্ত দুই ডাকাত নিহত হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

নিহতরা হচ্ছেন, নুরনবী (২৮) ও বেলাল হোসেন (২৭)। প্রথম জন নোয়াখালীর সদর উপজেলার জাহানাবাদ গ্রামের মোস্তফার ছেলে। দ্বিতীয় জন একই উপজেলার পদুয়া গ্রামের আব্দুর রব মোস্তারীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ভোরে রামপুর ইউনিয়নের বাঞ্চারামপুর এলাকার সামু সারেং ও ব্যবসায়ী হানিফের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত ডাকাতির জন্য প্রবেশ করলে গৃহকর্তার আর্তচিৎকারে গ্রামবাসীরা এসে দুজন ডাকাত হাতেনাতে আটক করে বেদম মারধর করে। এ সময় গণপিটুনিতে নুরনবী ঘটনাস্থলেই মারা যায়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ শুক্রবার দুপুরে গুরুতর আহত বেলাল হোসেনকে আটক করে উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তার মৃত্যূ হয়।