সার্ক পদক ২০০৫ পেলেন না কেউ
সার্ক পদক ২০০৫ দেওয়ার জন্য কাউকে খুঁজে পায়নি নির্বাচন কমিটি। নেপালের সার্ক সচিবালয় সূত্র এবং সার্ক পদক কমিটির একজন সদস্য বিডিনিউজকে জানান, তারা সার্ক মন্ত্রিপরিষদের জন্য নাম প্রস্তাব করার মতো যোগ্য কাউকে খুঁজে পাননি।
এর আগে আঞ্চলিক সহযোগিতা জোরদারে অবদান রাখার জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সার্ক পদক ২০০৪ দেওয়া হয়।
নির্বাচকদের একজন জানালেন, এ পদকের ব্যাপারে উপযুক্ত প্রচারণা ছিল না এবং তারা সামান্য কয়েকটি প্রস্তাব পেয়েছেন।
আঞ্চলিক শান্তি, সমঝোতা, বন্ধুত্ব এবং উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদক প্রদান করা হয়ে থাকে।
