লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে বাংলাদেশের আহ্বান
লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন সংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ইসরায়েলকে শিগগিরই তাদের আগ্রাসন বন্ধ করতে হবে। তা না হলে পরিণতি হবে অত্যন্ত দুঃখজনক।
কুয়ালালামপুরে বৃহস্পতিবার ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) বিশেষ শীর্ষবৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সাফল্য সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
ওআইসি’র সম্মেলনে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ইসরায়েলি আক্রমণ নিশ্চিতভাবেই মুসলিম বিশ্বে উগ্রবাদিতা যোগ করেছে। বাংলাদেশ পরমতসহিষ্ণুতা ও সংযত থাকার ব্যাপারে দৃঢ় আস্থা রাখে। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে উগ্রবাদিতা আরও বাড়বে।
ওআইসি’র বর্তমান চেয়ারম্যান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবি এ সম্মেলন আহ্বান করেন। তিনি ইসরায়েলি আগ্রাসন বন্ধে চাপ প্রয়োগে বিশ্ব সম্প্রদায়ের কাছে দৃঢ় আহ্বান জানাতে পাঠানোর ওআইসি’র সদস্য দেশগুলোকে অনুরোধ জানিয়েছেন।
ওআইসি দেশের যে নেতারা এ ব্যাপারে সাত দফা পরিকল্পনা প্রণয়ন করেছেন। সেগুলো বাস্তবায়নে মালয়েশিয়ার নেতৃত্বে একটি গ্রুপ গঠনের ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
